সর্বশেষ

ভোলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান মতবিনিময়

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ডা. শামীম রহমান। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “উন্নয়ন ও জনসেবায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভোলার উন্নয়নঅভিযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করি।
এ সময় ভোলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে তাদের মতামত ও বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা বৃদ্ধি ও কর্মপদ্ধতিতে আরও স্বচ্ছতা আশা করেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা