সর্বশেষ

সোনাদিয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এফ এম সুমন কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী  উপজেলার সোনাদিয়া দ্বীপে ঝাউগাছ কেটে সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা  অবৈধ কটেজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
অভিযানকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সোনাদিয়া দ্বীপে পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় মাদক লেনদেন, ইয়াবা পাচার, সিগারেট ও অন্যান্য পণ্য চোরাচালান, অবৈধ টাকা লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করেছিল।
রাতের অন্ধকারে দোকানগুলোর আড়ালে চোরাই মালামাল পাচার এবং অপরাধী চক্রের গোপন বৈঠকের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল পুরো এলাকা।
এদিকে সম্প্রতি সোনাদিয়া ঝাউগাছ কেটে কটেজ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে মহেশখালীর সোনাদিয়া ঝাউবন কেটে গড়ে তুলা অবৈধ কটেজ ও স্থাপনা মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এসময় গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু স্থাপনা।
সন্ধ্যার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ জানান, সোনাদিয়াবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনাদিয়াতে কোন অবৈধ স্থাপনা,গাছ কাটা, মহিষ চড়ানো ও প্যারাবন কেটে অবৈধ বাঁধ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিষেধ অমান্য করে তাহলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
জনগণের স্বার্থে কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা