সর্বশেষ

চট্টগ্রাম-হাটহাজারী সড়কে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম-হাটহাজারী সড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় ভোররাতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা দু’জন নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) এবং তার ভাতিজা মোঃ আবিদুল হাসান (৩৫)। রাহাত হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইউসুফের ছেলে। আবিদুল হাসান মৃত নুর আহমদের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মিস্ত্রিঘাটা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় তাদের অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহাত নিহত হন এবং চমেকে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের সহযাত্রী স্থানীয় ব্যবসায়ী রাশেদ চৌধুরী (৫৫) গুরুতর আহত অবস্থায় চমেকে চিকিৎসাধীন আছেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা