সর্বশেষ

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড কার্তুজসহ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
 তিনি জানান, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের আভিযানিক দল ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে ০১টি দেশীয় তৈরি এলজি এবং ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা