সর্বশেষ

মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

এফ এম সুমন কক্সবাজার

তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, যুবদের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হলে জেলা উপজেলার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ার বিস্তার করতে হবে।
এ ছাড়া সম্প্রতি ক্ষতিগ্রস্ত জেলা স্টেডিয়ামের পুনঃনির্মাণের বাজেটের বরাদ্দ প্রদানে শীঘ্রই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম,
বাংলাদেশ বেসবল এবং সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা: অনুপম হোসেন।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের চল্লিশজন খেলোয়াড় অংশ নিচ্ছে।
প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে অনুর্ধ্ব ১৫ জাতীয় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টূর্ণামেন্টের চট্টগ্রাম বিভাগীয় দল গঠনে বাছাই করা হবে বলে এ সময় জানানো হয়

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা