সর্বশেষ

চট্টগ্রাম কক্সবাজার মহা সড়ক ৬ লেনের দাবিতে চলছে ব্লকেড কর্মসূচি

এফ এম সুমন কক্সবাজার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে আজ সকাল ৯টা থেকে চলছে ব্লকেড কর্মসূচি। সকাল থেকে কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি ব্রীজের উপর অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠন। তাদের সাথে যোগ দিয়েছেন চকরিয়ার  স্থানীয় অনেক সচেতন মহল।
সড়কে তাদের অবস্থানের কারনে যান চলাচল বন্ধ ছিলো ঘন্টাখানেক সময়। পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, এএসপি সার্কেল অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার অনুরোধ জানান। তবে কর্মসূচি এখনো পালন করছে আন্দোলন কারীরা। তারা দ্রুত এই মহাসড়কটি ৬লেনে উন্নীতকরণের দাবি জানান।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা