সর্বশেষ

বরিশালে আগামীকাল ৮ দলের সমাবেশে দশ লক্ষাধিক জনসমাগমের প্রত্যাশা

মজিবর রহমান নাহিদ : বরিশাল

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার বেলা ১২ টায় নগরীর কিংফিসার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী সমমনা ৮ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও ইসলামী সমমনা ৮ দলের বিভিন্ন দাবি তুলে দরে কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা সুখি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়েছেন। এই সমাবেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানানো হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হবে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভেটের আয়োজন করা।

সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ঢাকা সহ দেশের সাত বিভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল ২ ডিসেম্বর বরিশাল বিভাগের সম্মেলন নগরীর ঐতিহ্যবাহী বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। এখানে বিভাগের ৮ দলের প্রায় দশ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নির্বাচনের পূর্বে লেবেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। এর জন্য প্রশাসনকে আরো বেশি আন্তরিক হতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা