সর্বশেষ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পেকুয়া উপজেলা শাখার পরিচিতি সভা ও কর্মী সম্মেলন-২৫ অনুষ্ঠিত

এফ এম সুমন কক্সবাজার

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পেকুয়া উপজেলা ওলামা দলের পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) বিকেল তিনটার দিকে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার এই পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ওলামা দল পেকুয়া উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ এর সঞ্চালনায় উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথাকথিত একটি দল ইসলামের নাম নিয়ে এই জমিনে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য ইসলাম কে পুঁজি করে নির্বাচনী মাঠে বিভ্রান্তি মূলক বক্তব্য দেওয়া শুরু করেছে।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হাছান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আবু জাফর এম এ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হারুনুর রশিদ, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়সহ আরো অনেকে।

পরিচিতি সভা ও কর্মী সম্মেলন শেষে গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা