সর্বশেষ

ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিলো, মহান আল্লাহ আমাকে বাচিঁয়ে রেখেছেন – সালাহউদ্দিন আহমদ

এফ এম সুমন কক্সবাজার
ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিলো , আল্লাহর দরবারে আমার হায়াত ছিলো বলে আল্লাহ আমাকে বাচিঁয়ে রেখেছেন। আপনারা দোয়া করেছেন। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি ফ্যাসিবাদী গোস্টি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি আজ বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে টৈটং ধনিয়াকাটা পথ সভায় এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এই দেশে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করা হবে।
পথসভায় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  পথ সভা শেষে তিনি পুনরায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে যোগ দেন এবং সকলের কাছে ধানের শীষে ভোট চান।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা