সর্বশেষ

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় পথচারির মৃত্যু 

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলাধীন ধলই শাহজাহান শাহ্ রহ. দরগাহ গেইটের সামনে আজ বিকেলে বেপোরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় পথচারির নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৬০), তার বাড়ি ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে।

জানা যায়, তিনি কাটিরহাট বাজার হতে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তা পারাপারের সময় বেপোরোওয়া গতির ওই পিকআপ তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দ্রুত ঘটনাস্থলে এসে ওই পিকআপটি জব্দ করেছে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা