এই নির্বাচনে জণগণনেই তার নিজের ভোটের পাহারা দিবে আর কাউকে লাগবে না
আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে ইনশাআলাহ বাংলাদেশের এই ঐতিহাসিক, বাংলাদেশের পরিবর্তনের সুচনাকারী, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচন শুধু মাত্র নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন হবেনা, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন । এই নির্বাচনে জণগণনেই তার নিজের ভোটের পাহারা দিবে আর কাউকে লাগবে না। বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আজ চকরিয়া উপজেলার ইসলাম নগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ৫ ম দিনের নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, দীর্ঘ ষোল সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। বাংলাদেশের নাগরিকদের সকল রকম অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানে গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন।
তিনি এর আগে চকরিয়ার কৈয়ারবিল ইসলামনগরসহ চকরিয়ার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।


