সর্বশেষ

মাদকের বিরুদ্ধে ইউএনও’র জিরো টলারেন্স ঘোষণা 

অংকন তালুকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মাদক বিরোধী অভিযানে পার্থ ঢালী (২০) ও নারায়ণ ঢালী (২৫) ‎নামে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন। এরি গতকাল ধারাবাহিকতায় তালপুকুরিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনর সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই মাদক সেবককে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, বর্তমান সময়ে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ভূমিকা থাকতে হবে। অন্যথায় মাদকের অভিশাপ এমনভাবে সমাজকে গ্রাস করবে যা অকল্পনীয়। তবে আমরা চাইলে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে মাদক নির্মূল করতে পারবো। তবে তার আগে আমাদের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ভূমিকা গুলো জানতে হবে। এবং এ আসক্তি থেকে দেশের প্রজন্মকে রক্ষায় তাদের বিভিন্ন সামাজিক কর্মকান্ড অংশ গ্রহনে উৎসাহের সাথে বাবা-মাসহ অভিভাবকবৃন্দ যথাযথ ভাবে স্ব স্ব দায়িত্ব পালন করতে পারলে তবেই মিলবে সমাধান।

ইউএনও সাগুফতা হক বলেন মাদকদ্রব্যর নেশা ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই নেশায় আসক্ত হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা। তা সচরাচর সবখানেই দেখা যায়। আর মাদকদ্রব্যের আসক্তির কারণে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বাড়ছে কিশোর অপরাধ।’ তাই এই সমস্যা থেকে আমাদের সন্তানদের বাঁচাতে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। যদি আপনার নজরে পড়ে তাহলে আমাকে জানাবেন আমি তৎক্ষণাৎ আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা