জয়পুরহাটে প্রাক্তন ছাত্র ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে শহরের আরামনগরস্থ আব্বাস আলী খাঁন মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমীর ও সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ মো: আনিসুর রহমান।
জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও এস এম রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন, জেলা জামায়াত নেতা ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, কেন্দ্রীয় আইডিইবি’র সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ক্ষেতলাল উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিম হোসেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের মিডিয়া সেক্রেটারী সাখাওয়াত হোসেন সুইট, ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, সাবেক জেলা সভাপতি ও বম্বু ইউনিয়ন জামায়াতে আমীর মাও: আসাদুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য দেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, মাও: আতিকুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মাজেদ সরদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী সকল শ্রেণী পেশা মানুষের জন্য। ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যে যেখানে আছেন সেখান থেকেই আলোকিত করতে হবে এবং ইসলামের আদর্শ তুলে ধরতে হবে।


