সর্বশেষ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ডিসিভি নিউজ ডেস্ক:

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে গিয়েছেন অধ্যাপক ইউনূস। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এ সফরের অংশ হিসেবে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনটি নোট বিনিময় হবে বলে জানা গেছে। এই সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা