সর্বশেষ

নতুন শিল্পসচিব নিয়োগ, শিগগিরই পদায়ন আরও ৯ সচিবের 

নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মোঃ ওবায়দুর রহমান। এ ছাড়া দু-এক দিনের মধ্যে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে পদায়ন করা হবে আরও নয়জনকে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী এক-দু’দিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে পদায়ন করা হচ্ছে। জ্যেষ্ঠ সচিব বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তারা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।

বর্তমানে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ সচিবহীন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব নেই।

 

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা