বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের আর্থিক খাতকে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে নিতে এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, এর লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামের সম্মেলনকক্ষে শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে প্রদর্শিত স্বাগত ভিডিও বার্তায় নগদবিহীন অর্থনীতির সুফল ও ডিজিটাল লেনদেনের প্রসারের দিকনির্দেশনা তুলে ধরা হয় সেমিনারে। পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ মূল প্রেজেন্টেশনে তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক আরিফুজ্জামান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন, মাস্টারকার্ড বাংলাদেশ এর পরিচালক সোহেল আলিম, ইসলামী ব্যাংক হাটহাজারী শাখার এভিপি ও প্রধান মোহাম্মদ আলম।


