সর্বশেষ

দুদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ডিসিভি নিউজ ডেস্ক:

দুদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর রাষ্ট্রপতি সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং রাতে পাবনা সার্কিট হাউসেই অবস্থান করবেন।

আগামীকাল রোববার (৯ নভেম্বর) সকালে পুনরায় গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তার চতুর্থবারের মতো জন্মস্থান পাবনা সফর।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা