সর্বশেষ

আওয়ামী লীগ নির্বাচনে নেই, হতাশ না হতে নৌকা সমর্থকদের আহ্বান মির্জা ফখরুলের

ডিসিভি নিউজ ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। তবে নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি, তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।”

আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”

মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন, দেশের জনগণ এখনো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি ভালোভাবে বুঝে উঠতে পারেনি, তবু ৮ দলীয় জোট তা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, “এই দলগুলো গণভোটের অজুহাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আগে ভোটে জিতুন, তারপর পিআর বাস্তবায়ন করেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা