সর্বশেষ

চট্টগ্রামে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং, জরিমানা ৩৮ হাজার

রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সর্বমোট ৩৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫মার্চ) চট্টগ্রাম  নগরীর চকবাজারবড়পুল বাজার,পাহাড়তলী বাজার, পুরাতন পোর্ট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৫টি মামলায় সর্বমোট ১৪ হাজার পাঁচশত টাকা, বড়পুল বাজারে ৪ টি মামলায় ৯ হাজার টাকা,পাহাড়তলী বাজারে ২টি মামলায় ৪ হাজার এবং পুরাতন পোর্ট বাজারে ২ টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একইসাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয়।

এসময়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট কার্যক্রম চলাকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা