সর্বশেষ

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চাইলো সিইসি নাসির উদ্দিন

ডিসিভি নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা। নির্বাচন কমিশনও দেশের মানুষের জন্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”

আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে সিইসি জানান, নির্বাচন সফল করার মূল শর্তই হলো আচরণবিধি মেনে চলা। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও বড়। দলগুলো আন্তরিক হলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ থাকে না।”

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। দলগুলোর কর্মীদের মাধ্যমে ভোটারদের উৎসাহিত করার আহ্বানও জানান সিইসি।

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা