সর্বশেষ

নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সংকট নেই: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ডিসিভি নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে ব্যয় কিছুটা বাড়বে। তবে বাজেট নিয়ে কোনো উদ্বেগ নেই। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যে ব্যয়ের চাহিদা দেবে, সেই অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।”

তিনি জানান, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ড. সালেহউদ্দিন আরও বলেন, “জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়া একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করাই সঠিক সিদ্ধান্ত। বিশ্বের অনেক দেশেই একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের প্রচলন রয়েছে।”

অর্থ উপদেষ্টার মতে, একদিনে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করলে সময়, জনবল ও প্রশাসনিক কার্যক্রম সব দিক থেকেই সুবিধা পাওয়া যাবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা