চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক, খুলশী ক্লাব সংলগ্ন এলাকায় পাহাড় কাটার দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণের আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার কার্যালয়ে শুনানীতে টিলা শ্রেনির ভূমি সরকারের অনুমোদন ব্যতিরেকে ৪৮,৭৫০ ঘটফুট পাহাড়/টিলা কর্তণের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় এ ক্ষতিপূরণের আরোপ করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে একটি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দেখেন যে খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়ী ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। পরিদর্শনকালে জানা যায় যে খুলশী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পাহাড়/টিলা কর্তণ করে ক্লাব সীমানায় ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালনা করছেন।
উল্লেখ্য যে, একই ঘটনাস্থলে পাহাড় কর্তনের দায়ে ইতোপূর্বে খুলশী ক্লাবের বিরুদ্ধে গত ২০২৩ সালের
৬,৫৬০ ঘনফুট পাহাড় কর্তনের দায়ে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে পুনরায় ১,৯৩,৬০০ ঘনফুট পাহাড় কর্তনের দায়ে, চট্টগামে দ্বিতীয় (২য়) মামলা দায়ের করা হয়।


