সর্বশেষ

সব প্রস্তুতি সম্পন্ন, তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য দেন।

নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার ভাষণসহ সব প্রস্তুতি এখন চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।” তিনি আরও জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনায় বিশেষ বার্তা থাকবে।

এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বঙ্গভবনে যাবে।আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক রাখা হবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা