সর্বশেষ

চট্টগ্রামে আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ২৯ নেতাকর্মী গ্রেফতার

মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মোট ২৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু করে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। অনেকে সম্প্রতি সংঘটিত ছাত্র জনতার ওপর হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,কর্ণফুলী থানার আসামী মোঃ ফয়সাল (২৮), ইপিজেড থানার আসামী মোঃ হৃদয় শেখ (১৯), বন্দর থানার আসামী মোঃ ইয়াছিন আরাফাত প্রকাশ নিহাল (২০), হালিশহর থানার আসামী মোঃ আব্দুর রহিম (৩৫), চান্দগাঁও থানার আসামী সাগর খলিফা (২২), মোঃ নুরুল ইসলাম জনি (২৯), মোঃ আকাশ (২৬), মোঃ আমিনুল হক সুমন (২৮), মেঃ শরিফুল ইসলাম ইমন (১৯), সদরঘাট থানার আসামী ধর্ম বিষায়ক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ সদরঘাট থানা মোঃ রায়হানুল মনির নোবা (২৭), বাকলিয়া থানার আসামী আলো আক্তার আঞ্জুমান তানিয়া (২৮), এহেতেসাম রাফাত নীরব (১৯), আকবরশাহ্ থানার আসামী মোঃ মনির হোসেন (২৬), মোঃ রুবেল (২৫), মোঃ রমজান (২১), সোহেল (২২), মো: রহিম (৫১), ডবলমুরিং মডেল থানার আসামী মোঃ রাসেল (৩০), মোঃ নিজাম (২৭), ইমরান পারভেজ হিমেল (২২), নুরুল ইসলাম প্র: বাদশা (২৩), চকবাজার থানার আসামী আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (১৭), খুলশী থানার আসামী খাইরুল নুর ইসলাম প্রঃ খায়রে (২৭), মোঃ তামজীদ (২০), মোঃ জাবেদ আলম (২০), পাহাড়তলী থানার আসামী পাহাড়তলী থানার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিঠু কুমার শীল (৪২), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ আব্দুল্লাহ (১৯), মোঃ রুবেল (২৪), মোঃ আলী (৩৮)।

চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, ‘সহিংসতার ছক আঁকা হয়েছিল দীর্ঘদিন ধরেই। পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভেঙে দেওয়ার পাঁয়তারা করছিল কিছু ব্যক্তি ও গোষ্ঠী। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছি।’

 

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা