আহছানিয়া মিশন সাপোর্ট ফোরামের র্অথায়নে DAM-TVET-এর সহায়তায় পল্লবী মিরপুরে গত ২৬ জানুয়ারি ২০২৬, ২০জন দুস্থ নারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ-এর সনদ বিতরণ ও শিক্ষার্থীদের যাতায়াত বাবদ ২৪০০ টাকা করে প্রদান করা হয়। আহছানিয়া মিশন স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম। আরো উপস্থিত ছিলেন ফোরামের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান, টিভেট-এর প্রোগ্রাম অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, একাউন্টেন্ট উত্তম কুমার সাহা, ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ বারই এবং প্রশিক্ষণ ইন্সট্রাকটর মালা, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময় প্রশিক্ষণ পরিচালিত হয়। আহছানিয়া মিশন সাপোর্ট ফোরামের র্অথায়নে DAM-TVET-এর সহায়তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সর্বশেষ
সাপোর্ট ফোরামের অর্থায়নে DAM-TVET-এর সহায়তা রাজধানীর পল্লবীতে দুস্থ নারীদের মধ্যে নগদ অর্থ ও প্রশিক্ষণ সনদ বিতরণ
DCV Desk প্রকাশিত: 27 Jan, 2026 2:19 PM


