নিজ ব্যাংকের সাত মামলায় সাবেক পরিচালক জামিন আবেদনের বিপরীতে আত্মসমর্পণ করতে গিয়ে আদালত থেকেই কারাগারে ঢুকলো চট্টগ্রামের সুপরিচিত শিল্প গ্রুপ কেডিএস”এর চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক খলিলুর রহমান। ন্যাশনাল ব্যাংকের সাতটি মামলায় অভিযুক্ত সাবেক পরিচালক খলিলুর রহমানের বর্তমান বয়স ৮৪ বছর।
সংশ্লিষ্ট আদালত সূত্র জমানায় ১লা ফেব্রুয়ারী রবিবার ঢাকা মহানগর আদালতে ন্যাশনাল ব্যাংকের দায়ের করা মামলা গুলোতে ধারাবাহিক নিয়মে জামিন চাইতে হাজির হয়েছিলেন খলিলুর রহমান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদেশের পর তাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে কর্তব্যরত পুলিশের তত্ত্বাবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের দায়িত্বশীল জানায় খলিলুর রহমান নামের চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আদালত থেকে কারাগারে আনা হলে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যান এবং তার অসুস্থতার কথা কারা কর্তৃপক্ষের প্রশাসনকে জানানো হয়। পরে তার পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট আইনের আইনি বৈধতার ভিত্তিতে জেল পুলিশের প্রহরায় তাকে কারাগার থেকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


