জয়পুরহাটে বম্বু ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকেলে হিচমী বাজার সংলগ্ন চাতালে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডা: আশরাফ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এনসিপি’র জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর আমীর মাও: সাইদুর রহমান, জেলা এনসিপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবির সভাপতি মাও: ইসমাইল হোসেন , জয়পুরহাট জেলা আইবিডাব্লিউএফ’র সহকারী সেক্রেটারী আহসান হাবিব রাজু, ছাত্র শিবিরের কড়ই থানা শাখার সভাপতি রাকিব হোসেন, হানাইল মাদ্রাসা থানা সভাপতি মতিউর রহমান প্রমুখ।


