আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব জননেতা আসলাম চৌধুরীর পক্ষে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আয়োজিত এই গণসংযোগে নেতৃত্ব দেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা আসলাম চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাঁর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল ও যুগ্ম আহ্বায়ক রাজিব উদ্দিন আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব কামরুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরজু, মোঃ আবির শাহাদাত, সোহেল, মোঃ আরিফ ও মোঃ সানি। পাশাপাশি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সুলতান, আলমগীর, জিয়া, আকাশ, ইমরান এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক মনিবুল হক অন্তর ও মোঃ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসলাম চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও শোনা হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আগামী নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি বিজয়ী হবে।


