সর্বশেষ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৪৬ বন্দী

মোঃ নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৪৬ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত ৩৭৮ জন বন্দী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন।

আজ রোববারও চলবে এ ভোটগ্রহণ। গতকাল পর্যন্ত ভোটদানকারী ৩৪৬ জন ভোটারের ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন।

তিনি বলেন, ভোট দিতে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছেন ৩৭৮ জন বন্দী। এর মধ্যে এখন পর্যন্ত (গতকাল) ৩৪৬ জন বন্দী ভোট দিয়েছেন। বাকীরা আগামীকাল (আজ) ভোট প্রয়োগ করবেন। এত বিপুল সংখ্যক বন্দীর মধ্যে মাত্র ৩৭৮ জন কেন ভোটার হয়েছেন জানতে চাইলে সিনিয়র জেল সুপার বলেন, আগ্রহ কম। এছাড়া এনআইডি সম্পর্কিত সমস্যাও রয়েছে। যার কারণে ভোটার কম। তিনি বলেন, যারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তারা উৎসাহ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা