সর্বশেষ

‘আপনারা নির্ভয়ে বের হন, ভোট দিন’, সেনাপ্রধানের আহ্বান

DCV Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আজকের দিনটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের’ আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৪ মিনিটে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সায়েন্স বিল্ডিংয়ে নিজ ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হন, ভোটকেন্দ্রে যান, নিজের ভোটটি দিন। আমাদের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন,’—বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, ‘আজ আমাদের জাতির জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। গত দেড় বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, আজ সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি জানান, সকাল থেকেই সারাদেশের পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

‘ভোররাত থেকেই আমি সারাদেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। আমি যতটুকু তথ্য পেয়েছি, তাতে সারাদেশে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে,’—যোগ করেন তিনি।

সেনাপ্রধান সাংবাদিকদেরও ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে সঠিক ও দ্রুত তথ্য দেওয়ার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়াচ্ছে এবং কেন্দ্রমুখী হতে উৎসাহিত করছে।

‘ইনশাআল্লাহ, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব,’—আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা