সর্বশেষ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলা সদর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানাধীন শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ কালাম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার পশ্চিম চরখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনুস ডাক্তার। ডাকঘর ব্যাংকের হাট, ৩ নম্বর ওয়ার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা