ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ।
রবিবার (৮ মার্চ) বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও আমিনুল হক শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস খোদা তোতন, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, সাংবাদিক ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ, সাংবাদিক কামরুজ্জামান রনি, সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, অ্যাপায়ন সম্পাদক সাফায়েদ মোরশেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাফেজ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


