সর্বশেষ

বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

নিউজ ডেস্ক : বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।’

তিনি বলেন, ‘বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।’

প্রেস সচিব আরও লিখেছেন,‘মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা