সর্বশেষ

বাঁশখালীতে মার্ডার ও নাশকতা মামলার চার আসামী গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মার্ডার মামলার একজন ও নাশকতা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মার্ডার মামলার আসামী মোঃ শফিকুর রহমান সাফায়েত (২৫), নাশকতা মামলার আসামী মোঃ সাগর (৩২), মোঃ জামাল (৫০) এবং মোঃ মুজিবুল আলম (৪১)।

পুলিশ জানায়, চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ সাগর, বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মৃত সালেহ আহমদের পুত্র মোঃ জামাল এবং গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র মোঃ শফিকুর রহমান সাফায়েতকে রাতের অভিযানে গ্রেফতার করা হয়।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মোঃ মুফিজুল আলমের পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল আলমকে পুলিশের বিশেষ টিম গ্রেফতার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, “গত রাতে পৃথক অভিযানে চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা