সর্বশেষ

বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষার গুরুত্ব বিষয়ে ফটিকছড়িতে প্রেস ব্রিফিং

মোঃ এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :“বিয়ের আগে Hb Electrophoresis টেস্ট করালে ভবিষ্যত প্রজন্ম থ্যালাসেমিয়ার মতো মরণব্যাধি থেকে মুক্ত থাকতে পারে। তাই বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা অত্যন্ত জরুরি” এমনই বার্তা দিয়েছেন নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

গতকাল রবিবার ফটিকছড়িতে আয়োজিত একটি থ্যালাসেমিয়া বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ যা বর্তমানে ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে।

এই জনসচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৫ মে দুপুরে মাইজভাণ্ডার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে থ্যালাসেমিয়া বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন সকাল থেকেই পুরো ফটিকছড়ি উপজেলা জুড়ে রেন্ডম ব্লাড স্যাম্পলিং সংগ্রহ কার্যক্রমও পরিচালনা করা হবে।

সেমিনার ও রক্ত পরীক্ষা কার্যক্রমটি পৃষ্ঠপোষকতা করছেন সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। আয়োজনে রয়েছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল, ঢাকা এবং উপজেলা প্রশাসন, ফটিকছড়ি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দারুল ইরফার রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও ব্লাড ডোনার্স গ্রুপের পৃষ্ঠপোষক সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সচিব অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া, ব্লাড ডোনার্স গ্রুপের সহ-সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, মাওলানা আবুল মনসুর, শেখ শাকিল মাহমুদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা সালাহউদ্দিন, নুরুল কবির, আবদুল করিম, আবুল কাসেম, খায়রুল ইসলাম সুজন, ফটিকছড়ি উপজেলা সভাপতি এটিএম মুছা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা তাহসিন আহমেদ প্রমুখ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা