সর্বশেষ

রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্যমাত্রা: গভর্নর ড. আহসান এইচ মনসুর

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার পথে রয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য ৪০ বিলিয়ন ডলারে পৌঁছানো। তবে এটি অর্জনে সময় লাগবে এবং পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “২৬ শতাংশ সুদে পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না। বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন, যা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সময়ের ব্যবধানে এ খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।”

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ১৯ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, রপ্তানি আয় বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ জোরদার এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা