সর্বশেষ

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলারের সহায়তা দেবে জাপান

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই অর্থ সহায়তার মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন নীতি ঋণ হিসেবে প্রদান করা হবে।

এছাড়া, টোকিও-জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অতিরিক্ত ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সহযোগিতা বিনিময় হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। এর আগে সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা