সর্বশেষ

জয়পুরহাটের সরকারি গাড়ী নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের শশুরবাড়ী সফর

জয়পুরহাট প্রতিনিধি
সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের বিরুদ্ধে।
সরেজমিনে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকালে জয়পুরহাট ১১-০০২৩ নম্বর সরকারি গাড়ী নিয়ে পাবনা জেলায় শশুরবাড়িতে যান অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার। এরপর দুপুর ২টায় পাবনা সদর থানার পাশে তার শশুরবাড়িতে পরিবার নিয়ে নেমে যান। সেখান থেকে গাড়ী রাখা হয় পাবনা সার্কিট হাউজে। পরের দিন জেলাজুড়ে গুঞ্জন উঠেছে সরকারি গাড়ী পাবনায় শশুরবাড়ি। এ বিষয়ে সাংবাদিকরা খোজ খবর নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি উজ্জল বাইনের নিকট জানতে চাইলে প্রথমে তিনি তালবাহনা করেন। এরপর দীর্ঘ সময় পর তিনি বলেন, গাড়িটি সার্ভিসিং এর জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। কোন গ্যারেজে পাঠানো হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি গ্যারেজের নাম বলতে পারেননি, পরবর্তীতে তিনি খোজ নিয়ে জানাতে চাইলেও জানাননি। এরপর এ খবর জানাজানি হওয়ার পর দ্রুত ওই গাড়ী জয়পুরহাটে পাঠিয়ে দেন এডিসি।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মোবাইলে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি তিনি।
বিষয়টি জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী জানান, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে আমার কোন খবর জানা নেই।
বিষয়টি জানতে চাইলে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি মুঠোফোনে জানান,বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা