চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসেবে এবছরও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, টানা ১০ বছর ধরে এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সবশেষ ২০১৫ সালে ছেলেরা এই সূচকে এগিয়ে ছিল। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭.০৪ শতাংশ, যার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭.৪১ শতাংশ এবং ছাত্রীদের ৮৬.৬৪ শতাংশ।
পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে ছাত্রীদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি থেকেছে, যা এবারের ফলাফলেও প্রতিফলিত হয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, মেয়েদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের অধিক মনোযোগ, অধ্যবসায় এবং পরিবারের আগ্রহ।
এ বছরের ফলাফল অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইলের এসএমএস-এর মাধ্যমে জানা যাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাচ্ছে।
উল্লেখযোগ্য তথ্য:
গড় পাসের হার: ৬৮.৪৫% ছাত্রীদের পাসের হার: ৭১.০৩%। ছাত্রদের পাসের হার: ৬৫.৮৮%। টানা ১০ বছর ধরে ছাত্রীদের আধিপত্য
সুত্র: শিক্ষা বোর্ড ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর


