সর্বশেষ

সচিবালয়ে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসিবি নিউজ ডেস্ক:

রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার পর সচিবালয়ের মূল গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল চারটার কিছু আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এবং এ সময় কিছু সরকারি গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শিক্ষাভবন, জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অবস্থান নেন। পুরো সচিবালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ উত্তেজনার পেছনে কী কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, তারা শিক্ষা খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করছেন।এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা