সর্বশেষ

সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের ২৫ নতুন বিচারপতির শপথ আজ

ডিসিভি নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতি আজ শপথ নিতে যাচ্ছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে নতুন ২৫ জনকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত নতুন বিচারপতিরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী: মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন), রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মোঃ আসিফ হাসান, মোঃ জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর ও উর্মি রহমান। আইন ও বিচার বিভাগের কর্মকর্তা: অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, সচিব শেখ আবু তাহের, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম। জেলা ও দায়রা জজ: চট্টগ্রামের মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জের জেসমিন আরা বেগম, ঢাকা মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল: আজিজ আহমদ ভূঞা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব: মুরাদ-এ-মাওলা সোহেল।সলিসিটর (সিনিয়র জেলা জজ): মোঃ রাফিজুল ইসলাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল: দিহিদার মাসুম কবীর, মোঃ মনজুর আলম, মোঃ লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ এফ এম সাইফুল করিম ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

বাংলাদেশের বিচার ব্যবস্থায় হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নতুন বিচারপতিদের যোগদানের মাধ্যমে বিচারক সংকট অনেকটা নিরসন হবে বলে মনে করছে আইন অঙ্গনের সংশ্লিষ্টরা। পাশাপাশি বিচার ব্যবস্থার গতি ও জনআস্থাও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা