সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক সংলাপ নিয়ে নতুন অগ্রগতি

ডিসিভি নিউজ ডেস্ক:

পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান। রুশ বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

রুবিও বলেন, “ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত। আমরা চাই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করে, বরং শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।”

এর আগে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য (ই৩) ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া যা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ নামে পরিচিত শুরু করেছে। এ প্রসঙ্গে রুবিও বলেন, “স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও শক্তিশালী করে।”

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি (জেসিপিওএ)-এর অধীনে ইরানের ওপর থেকে জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আন্তর্জাতিক মহল মনে করছে, যুক্তরাষ্ট্রের সরাসরি সংলাপে আগ্রহ এবং ইউরোপের কঠোর অবস্থান দুই মিলে ইরানকে আবারো আলোচনার টেবিলে টেনে আনার চাপ বাড়াচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা