সর্বশেষ

জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এই মূল্য তালিকা ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, জুলাই মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম জুন মাসের মতোই থাকবে। নির্ধারিত দাম অনুযায়ী:

ডিজেল প্রতি লিটার: ১০২ টাকা

কেরোসিন প্রতি লিটার: ১১৪ টাকা

পেট্রোল প্রতি লিটার: ১১৮ টাকা

অকটেন প্রতি লিটার: ১২২ টাকা

এর আগে, জুন মাসে ডিজেল, পেট্রোল ও অকটেনের দামে সামান্য হ্রাস আনা হলেও কেরোসিনের দাম ১০ টাকা বাড়ানো হয়েছিল। তবে জুলাই মাসেও কেরোসিনের দাম আর বাড়ানো হয়নি তা পূর্বের মতোই রাখা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্য এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা