কক্সবাজারের চকরিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি পরিবারের মাঝে ২ টি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সকালে চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গনে এই ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী।
এসময় চকরিয়া প্রাণিসস্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, উপজেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ৪৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছ। এগুলো পালন করলে তাদের জীবন মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।


