সর্বশেষ

‘বাহুবলী টু’-এর পর এবার ‘দ্য এপিক’, রাজামৌলীর চমকপ্রদ ঘোষণা

ডিসিভি নিউজ ডেস্ক:

বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো এস.এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী : দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক। মঙ্গলবার প্রকাশিত এ ভিডিওতে আবারও দেখা মিলল মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য আর আগের দুই পর্বের স্মৃতিজাগানো কিছু দৃশ্যের।

এবার প্রায় এক দশক পর দর্শকরা প্রভাসকে দেখতে যাচ্ছেন সেই কিংবদন্তি রূপে। ফলে ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে উঠেছে।

প্রথম চলচ্চিত্র ‘বাহুবলী : দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে এবং দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ আসে ২০১৭ সালে। দীর্ঘ বিরতির পর আসছে তৃতীয় অধ্যায়, যেখানে নতুনভাবে নির্মাণ হলেও আগের কাহিনির সঙ্গে থাকছে দৃঢ় যোগসূত্র।

বিশেষ আকর্ষণ হলো, ‘বাহুবলী : দ্য এপিক’-এর দৈর্ঘ্য ৫ ঘণ্টা ২৭ মিনিট। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়; বরং একটানা গল্প বলার এক অভিনব প্রয়াস। যেখানে সাধারণত সিনেমার সময়সীমা থাকে ২-৩ ঘণ্টার মধ্যে, সেখানে রাজামৌলীর এই সাহসী পদক্ষেপ ভক্তদের ধৈর্য ও মনোযোগের পরীক্ষা নেবে।

প্রসঙ্গত, প্রথম পর্ব বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয় কিস্তি ইতিহাস গড়ে সংগ্রহ করেছিল ১,৭৮৮ কোটি টাকা। তাই তৃতীয় অধ্যায়কে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা