সর্বশেষ

ট্রাম্পের ঘোষণায় কার্যকর ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক

ডিসিভি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বুধবার (২৭ আগস্ট) থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শাস্তিমূলক এ শুল্ক মূলত রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর চাপানো হয়েছে। আগে বাড়তি ২৫ শতাংশ শুল্ক থাকলেও এখন তা দ্বিগুণ হলো। নতুন শুল্কে ভারতের পোশাক, অলঙ্কার, জুতা, আসবাব, স্পোর্টস আইটেম ও কেমিক্যাল রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের প্রতিযোগিতা কমে যাবে এবং প্রতিবেশী দেশগুলো তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করতে পারবে।

ভারত ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৬.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ৪৭ বিলিয়ন ডলারের পণ্যে নতুন শুল্ক প্রযোজ্য হবে। বিশ্লেষকদের মতে, এতে গুজরাটের হাজারো ক্ষুদ্র শিল্পকারখানা ক্ষতির মুখে পড়বে, ঝুঁকিতে পড়বে বহু মানুষের চাকরি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং বিকল্প বাজার খোঁজার চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্য ছিল ১২৯ বিলিয়ন ডলার। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৪৫.৮ বিলিয়ন ডলার।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা