সর্বশেষ

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব

জয়পুরহাট প্রতিনিধি
“আজকের উদ্ভাবন, আগামী দিনের সমাধান” ও “গবেষণায় খুঁজি সমাধান, বিজ্ঞানেই বাড়ে দেশের মান” শ্লোগান নিয়ে দিনব্যাপী জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও  সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকরা জানান, এ মেলায় ২২ টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করা হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা