সর্বশেষ

রইস উদ্দিন হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক সহ বিভিন্ন পয়েন্টে অবরোধ 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য, মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমায়াত ও ইসলামী ছাত্রসেনার উপজেলার নেতৃবৃন্দ।

সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার বিবিরহাট বাসস্ট্যান্ড, নাজিরহাট ঝংকার মোড়, উত্তর ফটিকছড়ি হেঁয়াকো-গহিরা সড়কের বিভিন্ন পয়েন্টে তাদের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া ফটিকছড়ি বাসস্ট্যাশন এলাকায় বিজিবি গাড়ি আটকে দেন অবরোধকারীরা। এ সময় বিভিন্ন যানবাহনও আটকা পড়ার কারনে যাত্রীরা ভোগান্তিতে পড়েন । সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে আইনশৃঙ্কলা রক্ষায় সড়কে টহলরত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানা ওসি নুর আহমেদসহ সংঙ্গীয় ফোর্স।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা