চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মো. আজাদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮নং হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আজাদ দাঁতমারা ইউনিয়নের ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভূঁইয়ার পালক কন্যা আইরিন সুলতানাকে বিয়ে করে ৫বছর যাবত ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের শশুর সোহরাব ভূঁইয়া জানান, আজাদ চট্টগ্রামে জাহাজে শ্রমিকের কাজ করতেন। ছুটি শেষে গতকাল
মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে সে ছিনতাইয়ের কবলে পড়লে কর্মস্থলে না গিয়ে বাড়ি ফিরে আসেন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কাটাকাটি হয়। রাত ১২টার দিকে আজাদ আলাদা রুমে গিয়ে বসতঘরের সিলিং এর সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের মা ফিরোজা বেগম বলেন, “খবর পেয়ে ছুটে এসে ছেলের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেছি। এটা আত্মহত্যা না হত্যা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার এসআই বজলুর রশিদ বলেন, “খবর পেয়ে আমরা বসতঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় আজাদ নামে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”
পুলিশের এ সদস্য বলেন, “এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে মরদেহের গলায় রশির দাঁগ পাওয়া গেছে।”
সর্বশেষ
ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার
ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: 26 Nov, 2025 4:19 PM


