সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলায় হানিফ ও ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিসিভি নিউজ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আজ (রোববার) অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করবেন।

মাহবুব উল আলম হানিফের মামলায় অন্য আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এরা সবাই বর্তমানে পলাতক। এরইমধ্যে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে বিষয়ে ইনু পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছিল।

অন্যদিকে, চানখারপুলে ছয়জনকে হত্যা সংক্রান্ত মামলায় আজ ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এই মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা